বিসিএসের মতোই পছন্দের চাকরি ‘বাংলাদেশ ব্যাংকের এডি পদ’

১০ অক্টোবর ২০২২, ০৮:১৯ PM
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে © টিডিসি ফটো

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের (প্রিলি) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। যাদের প্রিপারেশন ভালো তারা গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দেন। আর এত অল্প সময়ে যারা শর্টকাটে প্রস্তুতি নিতে চান তাদের জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করা হল। ব্যাংকখাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ।

বিসিএসের মতোই এই পদ তরুণদের অন্যতম পছন্দের চাকরি এটি। সুতরাং একটু পরিশ্রম করুন, ভালো কিছু করতে পারবেন। খুব অল্প সময়ে নিয়োগ হয়, বিসিএসের মত দীর্ঘ জট নাই এখানে।

ফ্যাকাল্টি বেইজড পরীক্ষা

বর্তমান সময়ে পরীক্ষার ধরন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে; তাহলেই আসবে সাফল্য। এখনকার সময়গুলোতে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড, আর আপনি যদি গতানুগতিক পড়তে থাকেন তাহলে যে কোন পরীক্ষার প্রিলিতেই পাশ করা অসম্ভব হয়ে যাবে। তবে সে যাইহোক, কোন ফ্যাকাল্টি প্রশ্ন করেছে তা নিয়ে মাথা ঘামাবেন না। বরং সকল ফ্যাকাল্টির বিগত সালের পরীক্ষাগুলোর প্রশ্ন আগে সমাধান করেন, অনেক সময় কিছু কিছু প্রশ্ন হুবহু অপশনসহ রিপিট হয়।

প্রিলির প্রস্তুতি

এমসিকিউ (৮০-১০০ মার্কের হয়)-(বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার)। এখনকার সময়ে সাধারণত যে ধরনের প্রশ্ন আসে-

১. বাংলা (১৫-২৫টি) প্রশ্ন 
২. ইংরেজি  (১৫-২৫টি) প্রশ্ন  
৩. গণিত (২৫-৩৫ টি প্রশ্ন)
৪. সাধারণ জ্ঞান (১৫-২৫টি) ও  
৫. কম্পিউটার (৮-১২টি) প্রশ্ন আসে।

এমসিকিউ পার্টের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটারের কমন টপিকগুলো আগে পড়বেন। যদি বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে বাংলা ও সাধারণ জ্ঞান অনেকটাই কাভার হয়ে যাবে। না হলে গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালো করে পড়তে থাকুন।

আর গণিত ও ইংরেজির জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে প্রায় প্রশ্ন হয় সেগুলো আগে শেষ করুন। কম্পিউটার পার্টটি খুবই গুরুত্ব সহকারে পড়ুন। কারণ অন্য সাবজেক্টে খারাপ করলে কম্পিউটার থেকেই কাভার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক প্রিলির জন্য কোন বই পড়বেন

১। বাংলা: বাংলার জন্য জর্জের MP3 বা অভিযাত্রী বা অগ্রদূত বা শীকরের বাংলাটা পড়তে পারেন। বাংলায় একটা স্ট্রং জোন তৈরি করুন। ব্যাকরণ পার্ট ভালো করে পড়ুন। বাংলা আপনাকে এগিয়ে রাখবে। শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক: সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ ও শুদ্ধ বানান, বাগধারা, প্রবাদ প্রবচন, বাংলার শব্দ ভান্ডার, ব্যাকরণ অংশ, আধুনিক যুগের কয়েকজন সাহিত্যিকের জীবনী ও সাহিত্যকর্ম ইত্যাদি।

২। ইংরেজি: ইংরেজি গ্রামারের জন্য MASTER অথবা Need ইংলিশ বা Expert ইংলিশ বা ইংলিশ টিউটর  থেকে বুঝে বুঝে পড়ুন। Saifur's-এর গ্রামার ও ভোকাবুলারির বইটাও দেখতে পারেন। ইংরেজি দেখে ভয় পাবেন না, রেগুলার ইংরেজি পড়লে অনেকটাই আপনার  আয়ত্তে থাকবে।

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক: Synonym & Antonym, Analogy, Spelling, Sentence Completion, Group verb, Appropriate preposition, Idioms & Phrase, Error Finding, Sentence Correction, Rearrange Sentence, Grammar-Based Fill in the blanks ইত্যাদি।

৩। গণিত: ফ্যাকাল্টি বেইজড কোন ম্যাথ বই পড়ুন। ম্যাথের বেসিক টপিকগুলো আগে ক্লিয়ার করুন। আগারওয়াল ম্যাথ সাথে সাইফুরস ম্যাথ টা দেখতে পারেন বা খাইরুলস ম্যাথ বা ম্যাথ জব সল্যুশন বা অন্য কোন বই দেখতে পারেন। গণিতটা প্রতিদিন প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিন। রিসেন্ট জব স্ল্যুশন থেকে বিগত প্রশ্ন  সমাধান করে যাবেন।

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক: শতকরা, অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি, সময়-কাজ- দূরত্ব (নৌকা, ট্রেনে, কারের অংক), পাটিগণিত, নাম্বার সিস্টেম, সেট, এভারেজ ও আইকিউ রিলেটেড অংক ইত্যাদি।

৪। সাধারণ জ্ঞান: বাংলাদেশও আন্তর্জাতিক: জর্জের MP3 বা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল যেকোনো একটা ভালো করে পড়ুন। বেসিক ক্লিয়ার করুন, কমন টপিকগুলো আগে ভালো করে শেষ করুন। সাম্প্রতিক: কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোন সাম্প্রতিক টপিকগুলো ভালো করে পড়ুন। ব্যাংকে সাম্প্রতিক থেকে প্রশ্নগুলো বেশি হয়। ব্যাংক রিলেটেড টার্মগুলো ভালো করে জেনে যাবেন।

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক: সাম্প্রতিক: সমসাময়িক রাজনীতি, খেলাধুলা, নোবেল পুরস্কার, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা, জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহ এদের সমস্ত অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যবসায়ীক চুক্তিগুলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান, মহিলা ফুটবল দলের বিস্তারিত।

৫। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটি দেখতে পারেন। ফ্যাকাল্টি বেইজডের সকল প্রশ্নের সমাধান দেয়া আছে; স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া যায়। ৪৪তম বিসিএসসহ গত কয়েকটি পরীক্ষায় অনেক প্রশ্ন এখান থেকে হুবহু অপশনসহ কমন ছিল। সহকারী পরিচালকের জন্য এই বইয়ের প্রতিটি পরিচ্ছেদের শেষে অটো সাজেশন ও বইয়ের শুরুতে দেওয়া বিগত সালের সকল প্রশ্ন  ভালো করে পড়ুন।

শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক: MIS/IBA/FBS/Arts faculty কম্পিউটার থেকে ১০ মার্কস রাখে এবং তাই সকল ফ্যাকাল্টির বিগত আইসিটি প্রশ্ন ও ফুল ইন্সট্রাকশন সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইতে দেওয়া আছে। এগুলো আগে পড়ে শেষ করবেন।

এছাড়া কম্পিউটার মেমরি, এমএস ওয়ার্ড, এক্সেল, সিপিউ, বিট-বাইট, অপারেটিং সিস্টেম, ফাইল এক্সটেনশন, কিবোর্ড সর্টকাট, ওয়াফাই, লাইফাই , নেট ওয়ার্কিং, ল্যান, ম্যান , টপোলজি, ডাটাবেইজ, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, নাম্বার সিস্টেম, এন্টিভাইরাস ও সিকিউরিটি  ইত্যাদি।

মনে রাখবেন: বেসিক ক্লিয়ার করে পড়ুন, জয় আপনারই হবে ইনশাআল্লাহ। বেশি বই পড়ে মনে না রাখার চেয়ে, ভালো মানের অল্প বই বার বার বেসিক ক্লিয়ার করে পড়লে মেমোরাইজ জোন তৈরি হবে, মনে থাকবে বেশি। যদি টার্গেট থাকে আপনার বাংলাদেশ ব্যাংকের AD বা ব্যাংক  জব তাহলে আজকে থেকেই শুরু করুন, সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য।

কেউ একজন বলেছিল ‘আমি মেধাবীদের হেরে যেতে দেখেছি কিন্তু পরিশ্রমীদের দেখিনি’ কোন সাব্জেক্টে দুর্বল থাকতেই পারেন কিন্তু ভয় পাবেন না, প্রতিদিন পড়ুন কাভার হয়ে যাবে। ভালো লাগলে  লেখাটি শেয়ার  করার অনুরোধ রইল , এতে আর একজনের উপকারে আসতে পারে।

লেখক: এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, সোনালী ব্যাংক লি.

বিধ্বংসী নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি …
  • ২১ জুন ২০২৬
রেফারির ঘড়ি ছিনিয়ে নিয়ে হাতে পড়লেন বিশ্বকাপে ম্যাচসেরা ফু…
  • ২১ জুন ২০২৬
‘আবার বলেন তো’— ভাইরালের নেপথ্যে কী
  • ২১ জুন ২০২৬
সুইডেনকে নিয়ে ছেলেখেলা নেদারল্যান্ডসের
  • ২১ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই মেসির দলে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার
  • ২১ জুন ২০২৬
ব্রবির পর গাকপোর জোড়া গোল
  • ২১ জুন ২০২৬