কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে পরমাণু চালিত বিদ্যুৎও

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ PM
এআই অবকাঠামোতে বড় বিনিযোগের ঘোষণা দিয়েছে গুগল

এআই অবকাঠামোতে বড় বিনিযোগের ঘোষণা দিয়েছে গুগল © সংগৃহীত

ফিনল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামো খাতে আগামী দুই বছরে অন্তত ১,৩০০ কোটি ইউরো (( ১,৫০০ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। ইউরোপে এখন পর্যন্ত গুগলের এটিই একক সর্ববৃহৎ বিনিয়োগ। এছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো ফিনল্যান্ডের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ফোরটাম-এর সাথে দীর্ঘমেয়াদী পারমাণবিক বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বখ্যাত এই সার্চ জায়ান্ট। খবর রয়টার্সের

বুধবার (৯ সেপ্টেম্বর) যৌথভাবে এ সংক্রান্ত ঘোষণা প্রদান করা হয়। চুক্তি অনুযায়ী, ফিনল্যান্ডের লোভিইসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ৫০ শতাংশ টানা ২২ বছরের জন্য কেনাবেচার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গুগল তাদের হামিনা ডেটা সেন্টারের জ্বালানি চাহিদা মেটাতে লোভিইসা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ব্যবহার করবে। 

ফোরটাম জানিয়েছে, দীর্ঘমেয়াদি এই বিদ্যুৎ চুক্তিটি ২০৫০ সাল পর্যন্ত তাদের লোভিইসা কেন্দ্র সচল রাখা এবং এর আয়ুষ্কাল বৃদ্ধির প্রকল্পে বড় ধরণের অর্থনৈতিক নিশ্চয়তা এনে দেবে। চুক্তি বাস্তবায়নের খবরের জেরে পুঁজিবাজারে ফোরটামের শেয়ারের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গুগলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রুথ পোরাট ফিনল্যান্ডের রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, এটি যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের প্রথম পারমাণবিক শক্তি বিষয়ক চুক্তি, যা তাদের আঞ্চলিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল। ২০২৭ ও ২০২৮ সাল জুড়ে প্রস্তাবিত এই মেগা বিনিয়োগের আওতায় ফিনল্যান্ডের চারটি স্থানে ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং নতুন পরিচ্ছন্ন জ্বালানি ও ৯৪ মেগাওয়াট ব্যাটারি প্রজেক্টের কাজ সম্পন্ন করা হবে। এসব অবকাঠামো জেমিনাই, সার্চ, ম্যাপস ও ইউটিউবের মতো বিশ্বজুড়ে বিস্তৃত সেবাগুলোকে সরাসরি সহায়তা করবে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো এই চুক্তিকে দেশের অর্থনীতির জন্য বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বলেন, গুগলের এই সিদ্ধান্ত ফিনল্যান্ডের সক্ষমতারই প্রমাণ এবং তা সামগ্রিক ডিজিটাল অর্থনীতিকে গতিশীল করবে। নির্মাণকাজ চলার সময়ে এই বিনিয়োগ ফিনল্যান্ডের জিডিপিতে প্রায় ৩৬০ কোটি ডলার যোগ করবে এবং কেন্দ্রগুলো পূর্ণাঙ্গ সচল হলে প্রতি বছর আনুমানিক ৭,০০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে গুগলের বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। 

ফিনল্যান্ডের শীতল আবহাওয়া ও সাশ্রয়ী কম-কার্বন বিদ্যুৎ পাওয়ার সুবিধা ডেটা সেন্টারগুলোর পরিচালনা খরচ উল্লেখজনকভাবে কমিয়ে আনতে সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬