মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ PM
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়িয়েছে অধিদপ্তর 

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়িয়েছে অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত গুগল ফরমে তথ্য দেওয়ার সময় বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রবিবার (৬ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিকের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসার বদলি প্রত্যাশী যেসকল শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়ালি (হার্ডকপি) বদলির আবেদন করেছেন তাদের প্রত্যেককে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের স্কলবারে প্রদর্শিত লিংকে আগামী ১০ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে আবশ্যিকভাবে গুগল ফরম পূরণ করতে হবে। 

তবে ইতিমধ্যে যেসব শিক্ষক গুগল ফর্ম পূরণ করেছেন তাদের পুনরায় পূরণ করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬