ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

২২ আগস্ট ২০২৬, ০৮:০২ PM
জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট

জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট © সংগৃহীত

মানব ইতিহাসে এতদিন ধরে দ্রুততম মানবের বিশ্বরেকর্ড ছিল জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের দখলে। তবে সেই রেকর্ড বোল্টের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চীনের স্মাের্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের (Honor) তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। অনারের তৈরি লাইটনিং নামের রোবটটি মাত্র ৯.৩২ সেকেন্ড ১০০ মিটার পথ অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। খবর আল জাজিরার

বেইজিংয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক একটি ট্রায়াল ইভেন্টে, লাইটনিং প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪.৫ মিটার গতি অর্জন করতে সক্ষম হয়। ২০০৯ সালে বার্লিনে আয়োজিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপে ১০০ মিটার স্প্রিন্টে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। এবার চীনের এই রোবটটি সেই বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেল।

বর্তমানে চীন সরকার হিউম্যানয়েড রোবট খাতকে একটি উদীয়মান কৌশলগত শিল্প হিসেবে গ্রহণ করছে। চীনের নীতি নির্ধারক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও হার্ডওয়্যার প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নয়ন দেশের উৎপাদন, লজিস্টিকস এবং দৈনন্দিন সেবা খাতে রোবটের ব্যবহারকে আরও দ্রুততর করবে।

এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিল লাইটনিং নামের রোবটটি। সে সময় ৫০ মিনিট ২৬ সেকেন্ডে রেস শেষ করে রোবটটি, যা পুরুষদের হাফ ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের গতির চেয়েও দ্রুতগতির ছিল। হাফ ম্যারাথনের সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। 

তবে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস শুরুর আগে গবেষকরা রোবটটির পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটারে উন্নীত করেন বলে সিসিটিভির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬