ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে

১৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ AM
 ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। নরওয়ের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়ার পর এবার দলটির কোচ কার্লো আনচেলত্তিকে ব্যতিক্রমী এক পরামর্শ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রসিকতার ছলে তিনি বললেন, দলে একজন ‘আক্রমণাত্মক রোবট’ নিলে সেই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবে।

সাও পাওলোর মাউয়া ইনস্টিটিউট অব টেকনোলজি পরিদর্শনে গিয়ে এক শিক্ষার্থীর তৈরি একটি রোবট দেখে মুগ্ধ হন লুলা। পরে সেই রোবটের কথাই উল্লেখ করে আনচেলত্তিকে একটি বার্তা পাঠানোর কথা জানান তিনি।

সেখানে উপস্থিত মানুষের উদ্দেশে লুলা বলেন, ‘আমি আনচেলত্তিকে ওই রোবটের প্রদর্শনী দেখিয়েছি। ছেলেটি একটি আক্রমণাত্মক রোবট তৈরি করেছে। ওকে দেখে মনে হচ্ছিল এমবাপ্পে, আবার হালান্ডও মনে হচ্ছিল। রোবটটি দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে। তাই আমি আনচেলত্তিকে বার্তা পাঠিয়েছি, যদি কাউকে দলে নিতে চান, তাহলে এই রোবটকেই নিন। এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে।’

এরপরও আনচেলত্তিকে খোঁচা দিতে ভোলেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তোমরা কি জানো আনচেলত্তি কে? তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ। তিনি অনেক খেলোয়াড় নিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রায় একাই ফিরে এসেছেন। জাতীয় দলের বিমানে ফেরার মতো প্রায় কেউই ছিল না। হে ঈশ্বর, কী লজ্জা! বিমানে মাত্র একজন খেলোয়াড় ফিরে এসেছে।’র্

আরও পড়ুনঃ দলে একজন রোবট নেন, এই রোবটই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে

লুলার এই মন্তব্যের পেছনে একটি কারণও রয়েছে। ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধু ডানিলোই জাতীয় দলের প্রতিনিধিদলের সঙ্গে দেশে ফিরেছেন। শেষ চারটি ম্যাচেই তিনি শুরুর একাদশে খেলেছিলেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে পেছনে ফেলে 'সি' গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছিল ব্রাজিল। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও ছিল না।

এই হারের ফলে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা খরা আরও দীর্ঘ হলো। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে সর্বশেষ শিরোপা জিতেছিল সেলেসাওরা। ফলে ২০৩০ বিশ্বকাপে ২৮ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

একই সঙ্গে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের পর এবারই প্রথম শেষ ষোলো থেকেই বিদায় নিল ব্রাজিল। ১৯৯০ সালে ক্লদিও পাওল কানিজিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল তারা। এবার নরওয়ের বিপক্ষে হারের মধ্য দিয়ে সেই তিক্ত স্মৃতিই আবার ফিরে এলো।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬