কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

০১ জুলাই ২০২৬, ০১:২৬ PM
প্রতিযোগিতায় এমআইএসটির বিজয়ী শিক্ষার্থীরা

প্রতিযোগিতায় এমআইএসটির বিজয়ী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কানাডায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা মেট রোভ প্রতিযোগিতা ২০২৬ এ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারওয়াটার রোবট ম্যাভিরিও আরওভি। প্রতিযোগিতার পাইওনিয়ার শ্রেণিতে মেট রোভ ২০২৬ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে প্রতিষ্ঠানটির এ দল।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৭৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ সম্মিলিত স্কোর অর্জনের মাধ্যমে এমআইএসটির ম্যাভিরভ দল সামগ্রিক চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

এমআইএসটি জানায়, শিক্ষার্থীদের পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং নিজস্ব প্রযুক্তিতে রোবট তৈরির দক্ষতার ফলেই এ সাফল্য এসেছে। ম্যাভিরিও আরওভি একটি রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার রোবট (আরওভি), যা পানির নিচে জটিল প্রকৌশলভিত্তিক বিভিন্ন কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। সমুদ্র অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ, পানির নিচের অবকাঠামো পরিদর্শন এবং মেরামতের মতো কাজে এটি ব্যবহার করা যায়।

আরও পড়ুন : নেই শিক্ষক, সংকট কম্পিউটারের—এক যুগেও পূরণ হয়নি আইসিটি শিক্ষার ঘাটতি

মেরিন টেকনোলজি সোসাইটি (এমটিএস) আয়োজিত মেট রোভ প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলো বাস্তবধর্মী সামুদ্রিক প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতার প্রদর্শন করে।

এমআইএসটির ম্যাভিরভ দলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত এ দলে ১১ জন কোর সদস্য এবং ২৪ জন সাধারণ সদস্য রয়েছেন।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং দলের কানাডা সফরে গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডও দলটিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9