স্বর্ণের কচ্ছপ-রোবট কুকুরসহ অদ্ভুত ঘুস নিতেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, ৭ বছরের দণ্ড

২৬ জুন ২০২৬, ১০:২৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ১০:২৭ PM
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী কিম কিওন হি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী কিম কিওন হি © সংগৃহীত

স্বর্ণের কচ্ছপ, রোবট কুকুর, নেকলেস, কানের দুলসহ নানান ব্যতিক্রমি জিনিস ঘুষ হিসেবে নিয়ে আলোচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী কিম কিওন হি। তবে এবার কিম কিওন হি’কে দুর্নীতির দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার (২৬ জুন) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ দণ্ডাদেশ দিয়ে বলেছে, কিম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা বিলাসবহুল সামগ্রী দ্বিধাহীনভাবে ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। 

সাবেক এ প্রেসিডেন্ট দম্পতিকে ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তে নেতৃত্ব দেওয়া স্বাধীন বিশেষ কৌঁসুলি মিন জুং-কির দল উচ্চমূল্যের গয়না ও বিলাসপণ্য গ্রহণের বিনিময়ে সরকারি পদ বিক্রির অভিযোগে কিমের সাড়ে সাত বছরের কারাদণ্ড দাবি করেছিল।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে এক ব্যবসায়ীর জামাতাকে সরকারি পদে নিয়োগ দেওয়ার বিনিময়ে কিম একটি নেকলেস, একটি ব্রোচ এবং এক জোড়া কানের দুল গ্রহণ করেন। এ ছাড়া একই বছর এপ্রিল মাসে নিয়োগ-সংক্রান্ত সুপারিশের বিনিময়ে জাতীয় শিক্ষা কমিশনের সাবেক এক প্রধানের কাছ থেকে একটি স্বর্ণের কচ্ছপ এবং সে বছর সেপ্টেম্বরে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে একটি রোবট কুকুর ও একজন উদ্যোক্তার কাছ থেকে একটি হাতঘড়ি গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে, ২০২২ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এক যাজকের কাছ থেকে একটি ডিজাইনার ব্যাগ এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মনোনয়নের সুপারিশের বিনিময়ে এক সাবেক প্রসিকিউটরের কাছ থেকে একটি চিত্রকর্ম গ্রহণ।

২০২৫ সালের আগস্টে আটক অবস্থায় অভিযুক্ত কিমের বিচার শুরু হয়। দক্ষিণ কোরিয়ার কোনো সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথম ব্যক্তি, যাকে আটক অবস্থায় বিচার করা হলো।

এর আগে এপ্রিল মাসে সিউল হাই কোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে শেয়ারের দাম কারসাজি ও ঘুষ-সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন অপরাধে কিমের কারাদণ্ড ২০ মাস থেকে বাড়িয়ে চার বছর করে। এসব রায়ের বাইরে, ২০২৩ সালে দলটির জাতীয় সম্মেলনের আগে নির্দিষ্ট এক প্রার্থীকে দলীয় নেতা নির্বাচনে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে তখনকার রক্ষণশীল ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টিতে ইউনিফিকেশন চার্চের সদস্যদের গণহারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানোর অভিযোগেও কিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9