কোডিং ও ব্যবসায়িক কাজের জন্য জেমিনির নতুন মডেল উন্মোচন করলো গুগল

১৫ আগস্ট ২০২৬, ০৩:১৪ PM
জেমিনি ৩.৭ ফ্ল্যাশ

জেমিনি ৩.৭ ফ্ল্যাশ © সংগৃহীত

কোডিং ও স্বয়ংক্রিয় ব্যবসায়িক কাজের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি ৩.৭ ফ্ল্যাশ উন্মোচন করেছে গুগল। কম খরচে এমন এআই সিস্টেম তৈরির সুযোগ দিতে মডেলটি তৈরি করা হয়েছে, যা কম মানবিক হস্তক্ষেপে কাজের পরিকল্পনা, সফটওয়্যার টুল ব্যবহার এবং একাধিক ধাপের কর্মপ্রবাহ সম্পন্ন করতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মডেলটি উন্মোচনের কথা জানায় অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। তবে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ মডেল জেমিনি ৩.৫ প্রো কবে বাজারে আসবে, সে বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি।বিনিয়োগকারীদের নজর এখন জেমিনি ৩.৫ প্রো-এর দিকে। তারা দেখতে চাইছেন, গুগলের ডিপমাইন্ড এআই ইউনিট প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সঙ্গে এআই প্রতিযোগিতায় কতটা এগোতে পারে।

এর আগে গুগল জানিয়েছিল, জুলাই মাসে জেমিনি ৩.৫ প্রো অংশীদারদের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং এটি শিগগিরই উন্মোচন করা হবে।

জেমিনি ৩.৭ ফ্ল্যাশকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য তুলনামূলক কম খরচের একটি বিকল্প হিসেবে তুলে ধরছে গুগল। মডেলটির মাধ্যমে এমন স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা তৈরি করা যাবে, যা মানুষের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে বিভিন্ন কাজের পরিকল্পনা করতে, সফটওয়্যার টুল ব্যবহার করতে এবং ধাপে ধাপে নির্ধারিত কর্মপ্রবাহ সম্পন্ন করতে সক্ষম হবে।

জেমিনি ৩.৬ ফ্ল্যাশ প্রকাশের মাত্র তিন সপ্তাহ পর নতুন মডেলটি উন্মোচন করল গুগল। প্রতিষ্ঠানটির ব্লগ পোস্ট অনুযায়ী, ডিবাগিং, সমস্যা সমাধান এবং উৎপাদন-উপযোগী কোড তৈরিসহ বিভিন্ন ধরনের কোডিং কাজে জেমিনি ৩.৭ ফ্ল্যাশ আগের মডেলের তুলনায় উন্নত পারফরম্যান্স দেখিয়েছে।

মডেলটির ব্যবহার বাড়াতে বছরের শেষ পর্যন্ত বিশেষ মূল্য নির্ধারণ করেছে গুগল। এ সময়ে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ৭৫ সেন্ট এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৩ দশমিক ৭৫ ডলার দিতে হবে। এই মূল্য জেমিনি ৩.৬ ফ্ল্যাশের মূল দামের প্রায় অর্ধেক।

আরও দেখুন: ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

জেমিনি ৩.৭ ফ্ল্যাশ তাৎক্ষণিকভাবে জেমিনি স্পার্ক -এও যুক্ত করা হচ্ছে। ১৬০টির বেশি দেশে গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য এই সাবস্ক্রিপশনভিত্তিক এআই এজেন্ট পরিষেবা চালু রয়েছে।

এদিকে গুগলের এআই কৌশল ও নেতৃত্ব নিয়েও সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন সাম্প্রতিক মাসগুলোতে কোম্পানির প্রধান এআই কর্মীদের জেমিনি মডেলের উন্নয়নে পুরোপুরি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে গুগল ডিপমাইন্ডে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনেরও ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রধান ডেমিস হাসাবিস দায়িত্ব ছেড়ে তার ডেপুটি কোরে কাভুকচুওগ্লুকে দায়িত্ব দেন। একই সময়ে জেমিনির দুই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কো-লিডও নতুন স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য গুগল ছাড়েন।

তবে গুগলের এআই কৌশল নিয়ে উদ্বেগের বিষয়টি খারিজ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। জুলাইয়ের আর্নিংস কলে তিনি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচনে বিলম্ব এবং এআই কোডিংয়ে পিছিয়ে পড়ার কারণে গুগল প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে যাচ্ছে এমন দাবি নাকচ করেন।

গুগলের নতুন মডেল উন্মোচনের মধ্য দিয়ে এআই এজেন্ট ও কোডিংয়ের বাজারে কম খরচে আরও স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরির প্রতিযোগিতা আরও জোরালো হলো। তথ্যসূত্র: রয়টার্স।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬