শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৩ আগস্ট ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১২:৪১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ৮ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে কয়েকটি পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদের নাম ও সংখ্যা: 

অধ্যাপক (তৃতীয় গ্রেড): ২টি স্থায়ী পদ

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ১টি পদ (প্রযোজ্য ক্ষেত্রে মার্কেটিং)

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ১টি পদ (পুনঃবিজ্ঞপ্তি)

সহযোগী অধ্যাপক (চতুর্থ গ্রেড): ১টি স্থায়ী পদ (পুনঃবিজ্ঞপ্তি)

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ১টি পদ

সহকারী অধ্যাপক (ষষ্ঠ গ্রেড): ২টি স্থায়ী পদ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ: ২টি পদ। এর মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

প্রভাষক (নবম গ্রেড): ৩টি পদ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ১টি স্থায়ী পদ (পুনঃবিজ্ঞপ্তি)। একই বিভাগে ১টি অস্থায়ী পদ (শিক্ষাছুটির বিপরীতে)।

আবেদনের যোগ্যতা ও নিয়ম: আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৪ সেট আবেদন জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: আবেদনপত্র রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবর আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ডকুমেন্ট গ্রহণ করা হবে না।

আবেদন ফরম সংগ্রহ: আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। যোগ্যতার বিস্তারিত তথ্যও ওয়েব পোর্টালে পাওয়া যাবে।

আবেদন মূল্যায়ন: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী সব পদের আবেদন মূল্যায়ন করা হবে। শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের সংশোধিত নীতিমালা-২০২৫ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন এবং পদসংখ্যা কমানো-বাড়ানোর ক্ষমতা সংরক্ষণ করে।

আরও দেখুন: শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পুনঃআবেদন লাগবে না যাদের: অধ্যাপক পদের একটি, সহযোগী অধ্যাপক পদের একটি এবং প্রভাষক পদের একটি পুনঃবিজ্ঞাপিত পদে যারা আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর মধ্যে অধ্যাপক পদের পুনঃবিজ্ঞপ্তির ক্ষেত্রে ১৭ ডিসেম্বর ২০২৫ এবং সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদের ক্ষেত্রে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন বহাল থাকবে।

নিয়োগের শর্তাবলি: নিয়োগের শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সাধারণ নিয়মাবলিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬, অফিস চলাকালীন সময়।

আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।

ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬