ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যাচ্ছে মেটা

৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ AM
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ লোগো

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ লোগো © সংগৃহীত

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করেছে মেটা। প্রযুক্তি জায়ান্টটির ভাষ্য, এসব সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, বাড়তি প্রোডাক্টিভিটি টুল, সৃজনশীল কাজের নতুন সুযোগ এবং উন্নত এআই সুবিধা।

মেটা জানিয়েছে, তাদের মূল সেবাগুলো আগের মতোই ফ্রি থাকবে। তবে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য থাকবে বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা। কনটেন্ট শেয়ার ও সংযোগের ক্ষেত্রে মিলবে অতিরিক্ত অপশন। একই ধরনের সাবস্ক্রিপশনে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষা করা হবে। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে ভিন্ন।

এ ছাড়া “ম্যানাস” নামে একটি এআই এজেন্টকে বড় পরিসরে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে মেটা। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এআইটি অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। মেটার বিভিন্ন প্রোডাক্টে এই এআই যুক্ত করা হবে। পাশাপাশি এটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বিক্রি করা হবে।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাসের শর্টকাট যোগ করার কাজ চলছে বলে জানা গেছে। এআই ভিডিও নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে। “ভাইভস” নামে মেটার এআই ভিডিও ফিচার এতদিন ফ্রি ছিল। এখন সেখানে ফ্রিমিয়াম মডেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ভিডিও মাসে ফ্রি তৈরি করা যাবে। এর বেশি ভিডিও বানাতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে।

হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে পেইড ফিচার কীভাবে চালু হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সুবিধার তথ্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে— আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি, কে আপনাকে ফলো করে না তার তালিকা দেখার সুবিধা এবং স্টোরি দেখলেও যাতে পোস্টদাতা বুঝতে না পারেন— এমন একটি অপশন।

নতুন এই সাবস্ক্রিপশন সেবা “মেটা ভেরিফায়েড” থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসার জন্য চালু করা হয়েছে, যেখানে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট ও নিরাপত্তা সুবিধা দেওয়া হয়। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।

অতিরিক্ত সাবস্ক্রিপশন মেটার আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। তবে এতে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে অনেক সেবাতেই মাসিক খরচ বাড়ছে। ফলে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটাকে দিতে হবে শক্তিশালী অফার। এরই মধ্যে স্ন্যাপচ্যাট এই বাজারে সাফল্য দেখিয়েছে। তাদের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রিপশনের গ্রাহক সংখ্যা এখন ১ কোটি ৬০ লাখের বেশি।

মেটা জানিয়েছে, ধাপে ধাপে এই সাবস্ক্রিপশন সেবা চালু করা হবে। ব্যবহারকারীদের মতামত অনুযায়ী সেবাটি উন্নত করা হবে।

দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পাঁচ বিষয়ের পরীক্ষা শুরু, দুপুরে ‘লংমার্চ’ কর্মসূচ…
  • ১৫ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন জানুয়ারিতে
  • ১৫ জুলাই ২০২৬
সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence