ইভ্যালির ওয়েবসাইট হ্যাকড, যে বার্তা দিলো হ্যাকাররা

২৪ মে ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৬:১১ PM
ইভ্যালির অফিসিয়াল লোগো

ইভ্যালির অফিসিয়াল লোগো © সংগৃহীত

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা দেখতে পান, সাইটটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার গ্রুপের বার্তা প্রদর্শিত হচ্ছে।

সাইটটি বর্তমানে ভিজিটে গেলে হ্যাকড, আই হেভ অল কাস্টমার ডেটা, ইভ্যালি প্লিজ কন্টাক্ট [email protected] লেখা দেখায়। 

ডার্ক ওয়েব পোস্টের তথ্য মতে , হ্যাকাররা ডেটা বিক্রি সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে যেখানে হ্যাকাররা ডেটার মূল্য ৫০০ ডলার দাবি করেছে। এই অর্থ না দিলে তারা ডেটা পাবলিকলি রিলিজ করে দেওয়ার হুমকি দিয়েছে। হ্যাকাররা যে ডেটা তাদের কাছে রয়েছে বলে দাবি করছে সেখানে, প্রায় ৮ লাখ ব্যবহারকারীর তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে কাস্টমারের নাম, ইমেইল, মোবাইল নাম্বার এবং সকাল ওর্ডার ও মার্চেন্টের তথ্য রয়েছে। 

এদিকে এখন পর্যন্ত হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, এটি কোনো বিদেশি সাইবার গ্রুপের কাজ হতে পারে।

এ বিষয়ে জানতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি এবং হোয়াটসঅ্যাপেও কোনো উত্তর মেলেনি।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬