হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার ‘মেসেজ থ্রেডস’

১৬ মার্চ ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২০ AM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করছে। এবার নিয়ে আসছে ‘মেসেজ থ্রেডস’ নামে একটি নতুন ফিচার, যা চ্যাটিং আরও সহজ করবে। নতুন আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ কথোপকথন বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।

এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট মেসেজের রিপ্লাইগুলো একটি আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই আগের উত্তরগুলো খুঁজে পাবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন পড়বে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে এই ফিচার যুক্ত হয়েছে। এটি মূলত একটি সংগঠিত কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের প্রতিক্রিয়া (রিপ্লাই) আলাদাভাবে দেখা যাবে।

আরও পড়ুন: ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে: প্রধান উপদেষ্টা

বর্তমানে কোনো মেসেজের রিপ্লাই দেখতে চাইলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। নতুন আপডেটের ফলে সব রিপ্লাই একই থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।

মেসেজ থ্রেডসের সুবিধাগুলো
>> দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
>> পুরোনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
>> গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
>> চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।

বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (বেটা ভার্সনে) চালু হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে শিগগিরই এটি সর্বজনীনভাবে উন্মুক্ত করা হবে, যাতে সব ব্যবহারকারী এই নতুন সুবিধা উপভোগ করতে পারেন।

সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬