ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে: প্রধান উপদেষ্টা

১৬ মার্চ ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২১ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয়। বাংলাদেশিরা অনেক কথা বলেন, অনেক বিষয়ে দ্বিমত করেন; কিন্তু একটি বিষয়ে সবাই একমত যে, নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন।

নতুন বাংলাদেশ তৈরিতে কোনো মতপার্থক্য নেই জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গন্তব্য খুব পরিষ্কার, আমরা এটা করতে চাই এবং আমরা করব। সেজন্য আপনি এসেছেন আমাদেরকে প্রকাশ্যে সমর্থন দিতে। আমরা শুধু আমাদের জন্য বাংলাদেশ গড়তে চাই না, আমরা এটি করতে চাই বিশ্বের জন্য, যাতে তারা দেখতে পারে যে, ভিন্ন উপায়ে কীভাবে করা যায়। মানুষের জীবন কীভাবে দ্রুত বদলে যেতে পারে। আমাদের জন্য ধীরগতির দিন শেষ। আমরা ধীরগতির পরিবর্তনে আর যাব না। আমাদের যাত্রায় আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।

তিনি বলেন, বাংলাদেশে অত্যন্ত আশ্চর্যজনক বিষয় ঘটে গেছে। বাংলাদেশে যারা এসেছেন তারা বিশ্বাস করতে পারছেন না— কীভাবে কী হলো, কীভাবে তরুণেরা রাজপথে নেমে এল এবং প্রতিবাদ করল। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্য ঐতিহাসিক ঘটনা বটে। জীবন ছাড়া তাঁদের কিছুই ছিল না, কোনো অস্ত্র তাদের ছিল না। তারা শুধু বলেছে, আমরা স্বাধীনতা চাই, আমার দেশ ফেরত চাই এবং তারা সেটাই পূরণ করেছে। সেখান থেকেই নতুন বাংলাদেশের সূচনা।

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে।

তিনি বলেন, আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে, কিন্তু আপনার এই সফর যেন আগেভাগেই আমাদের জন্য ঈদ এনে দিল। আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950