দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ

২৩ নভেম্বর ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ল্যাপটপ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ল্যাপটপ © সংগৃহীত

দেশের বাজারে এসারের সুইফট গো ১৪ সিরিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন দুটি ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ‘এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩’ ও ‘এসএফজি ১৪-৭৩টি’ মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ ও ইন্টেল৭ ১৫৫এইচ প্রসেসর থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়।

ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ইঞ্চি ওএলইডি পর্দার ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি বিল্টইন ইন্টেল আর্ক গ্রাফিকস রয়েছে। ফলে ভালো মানের ভিডিও দেখা ও গেম খেলার পাশাপাশি সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কাজ দ্রুত করা যায়।

উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ দুটির ধারণক্ষমতা যথাক্রমে ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট। দুটি ল্যাপটপেই দুই বছর পর্যন্ত বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close