শাওমি একবার চার্জ করলে ভিডিও দেখা যায় প্রায় ২৩ ঘণ্টা

০৮ অক্টোবর ২০২৪, ১০:৫০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
শাওমি মোবাইল

শাওমি মোবাইল © সংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ‘রেডমি ১৪সি’ মডেলের ফোনটি একবার চার্জ করে একটানা সাড়ে ৪২ ঘণ্টা কথা বলা যায়।

শুধু তা-ই নয়, প্রায় ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখারও সুযোগ মিলে থাকে। এর ফলে ফোনের ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা প্রসেসরসহ ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা আরও ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব। ৬.৮৮ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

কালো, নীল ও বেগুনি রঙে বাজারে আসা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। এ ছাড়া পর্দায় ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) সুবিধা থাকায় সরাসরি সূর্যালোকের মধ্যেও লেখা স্পষ্টভাবে পড়া যায় ফোনটিতে।

ট্যাগ: টিপস
তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬