অপরিচিত নম্বরের মেসেজ নিজেই ব্লক করবে হোয়াটসঅ্যাপ

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © ফাইল ছবি

সামাজিক যোগাযোগের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। ছোট-বড় প্রায় সবাই এটি ব্যবহার করেন। তবে অপরিচিত নম্বর থেকে আসা মেসেজের কারণে সমস্যার সম্মুখীন হন তারা। এতে ভুল তথ্য ছড়ানোসহ জালিয়াতির মতো ঘটনাও ঘটে। 

এবার এই সমস্যা সমাধানের জন্য মেটা এনেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপে আর অপরিচিত নম্বর থেকে আসবে না মেসেজ।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এমন এক ফিচারে এসেছে, যা অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেবে। ফলে কোনো বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না।

কীভাবে এই ফিচারের সুবিধা পাবেন?

* প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন।
* বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান।
* এরপর যান সেটিংসে।
* বেছে নিন প্রাইভেসি অপশন।
* এবার যান ‘অ্যাডভান্সড’ অপশনে।
* দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ’। এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।

শুধু বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে নয়, অধিকাংশ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অফিসিয়াল কাজে। সেই সবদিক মাথায় রেখে ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থাটি। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে।

এবার তাই অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ রুখতে হোয়াটসঅ্যাপের নিয়েছে এমন পদক্ষেপ।

ট্যাগ: টিপস
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close