জিমেইলে অ্যাটাচমেন্ট না নামিয়ে দেখবেন যেভাবে

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
জিমেইল

জিমেইল © সংগৃহীত

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকে। এসব ই-মেইলে বার্তার সঙ্গে গুরুত্বপূর্ণ ছবি বা ফাইলও যুক্ত করা থাকে। ই-মেইল বার্তা সরাসরি পড়া গেলেও সঙ্গে থাকা ছবি বা ফাইলগুলো দেখার জন্য নামাতে (ডাউনলোড) হয়।

ফলে সময় বেশি লাগার কারণে ব্যস্ততার সময় ই-মেইলের অ্যাটাচমেন্ট ডাউনলোড না করেই ছবি বা ফাইল দেখার প্রয়োজন হতে পারে। তবে চাইলেই ই-মেইলের সঙ্গে থাকা অ্যাটাচমেন্ট ডাউনলোড না করে দেখা যায়।

ডাউনলোড না করে কম্পিউটার থেকে ওয়ার্ড ফাইল ফরম্যাট জিমেইলে চালু করতে ই-মেইলের অ্যাটাচমেন্ট থাকা ফাইলের ওপর কারসর রেখে ‘পেনসিল’ আইকনে ক্লিক করলেই ‘এডিট উইথ গুগল ডকস’ অপশন চালু হয়ে যাবে। এরপর নতুন একটি ট্যাবে ফাইলে থাকা তথ্য দেখা যাবে।

একইভাবে পাওয়ার পয়েন্ট ও এক্সেল ফরম্যাটের ডকুমেন্টসও ডাউনলোড না করে কম্পিউটার থেকে জিমেইলে চালু করা যাবে। অডিও ফাইল ডাউনলোড না করে কম্পিউটার থেকে জিমেইলে চালু করতে অডিও ফাইলে ক্লিক করে অডিও প্লেয়ার উইন্ডো চালু করতে হবে। একইভাবে ভিডিও ফাইল ফরম্যাটও চালু করা যাবে।

এ কাজটি স্মার্টফোনেও করা যায়।

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬