যে ৪ কৌশল কাজে মনোযোগ বাড়াবে

১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
কাজে সফলতা আনার কৌশল

কাজে সফলতা আনার কৌশল © সংগৃহীত

যেকোনো কাজে সফলতা অর্জন করতে হলে সেই কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া চাই। তবে যেকোনো কাজে টানা মনোযোগ ধরে রাখা বেশ কঠিন। আপনি কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন, সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন, এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করে কাজের ফলাফলেও।

বর্তমান যুগে কোনো কাজ করতে গিয়ে আপনি একটু অমনোযোগী হয়ে গেলে অন্য কেউ আপনার চেয়ে অনেক এগিয়ে যাবে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মনোযোগ বাড়ানোর নিয়ম ও অনুশীলন করতে হবে।

জেনে নেওয়া যাক চাপ সামলে কাজে মনোযোগ বাড়ানোর উপায়

কাজের সময় নির্ধারণ করুন
মনোযোগ বাড়ানোর জন্য কাজের সময় নির্ধারণ করা জরুরি। নিরবচ্ছিন্ন ও কঠিন কাজের জন্য ভোরে বা যে সময়টা আপনি মনে করেন যে কাজের জন্য বা প্রোডাক্টিভিটি বাড়ানোর সবচেয়ে উপযোগী, সেই সময়টা বেছে নিতে পারেন। কাজের জন্য একটি সঠিক রুটিন নির্ধারণ করলে সেটি কর্মক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। কাজে মনোযোগ দেওয়া তখন অনেক সহজ হয়ে যাবে।

রাত পরিকল্পনা করুন
মনোযোগ বাড়ানোর অন্যতম উপায় হলো আগের দিন রাতে কাজের পরিকল্পনা করে রাখা। সঠিক পরিকল্পনা আপনাকে সামনের দিনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে পারে। ছোট ও গুরুত্ব বুঝে কাজের তালিকা করতে হবে। কাজের পাশাপাশি বিশ্রামের জন্যও প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখুন।

সঠিক হাইড্রেশন বজায় রাখুন
সঠিক হাইড্রেশন কাজে ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। প্রয়োজনীয় শারীরিক কার্যসম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো করেই, পাশাপাশি মনোযোগ বাড়াতেও সাহায্য করে। সঠিক হাইড্রেশন মস্তিষ্কের ফাংশন সাহায্য করে। এটি প্রতিদিনের পানির প্রয়োজনীয়তা পূরণ করে, শারীরিক ও মানসিক অনেক সমস্যা দূরে রাখে। যাতে কাজ করা সহজ হয়।

বিভ্রান্তি দূর করুন
যেসব জিনিস থেকে বিভ্রান্তি হতে পারে, কাজের সময় সেসব জিনিস থেকে দূরে থাকা। ক্রমাগত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, কল এবং ইমেল ব্যবহার আপনাকে কাজ থেকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে পারে। কাজে মনোযোগ বাড়ানোর সহজ উপায় হলো গুরুত্বপূর্ণ কাজে কাজ করার সময় ফোন দূরে রাখা, এতে মনোযোগ দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। তা ছাড়া আরামদায়ক ও বিভ্রান্তিমুক্ত পরিবেশে শান্ত জায়গায় কাজ করা।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬