স্টোরিতে যে সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম © সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে যুক্ত হচ্ছে কমেন্ট ফিচার।

সম্প্রতি ভারতে ক্রিয়েটর ল্যাব লঞ্চ করার সময় ইনস্টাগ্রাম ‘কমেন্টস ইন স্টোরিজ’ নামের এই ফিচারের ঘোষণা করেছিল এবং আজ বৃহস্পতিবার থেকে এই ফিচার সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

অফিসিয়াল এক পোস্টারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘এখন আপনি বন্ধুদের স্টোরিতে কমেন্ট করে তাদের প্রতি আপনার ভালোবাসা দেখাতে পারবেন।’

এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার কোনো সুবিধা ছিল না। তবে নতুন এই ফিচারে সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং এই কমেন্টগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক বলেছেন, ‘ব্যবহারকারীরা কোনো স্টোরিতে কমেন্ট দেখতে চান, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।’

ইনস্টাগ্রাম এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে। কমেন্ট শুধু তাদের কাছে দৃশ্যমান হবে, যারা ওই স্টোরি পোস্টকারীকে অনুসরণ করেন। এদিকে অনুসরণকারীর স্টোরিতেই কমেন্ট করা যাবে।

স্টোরি পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত তাতে কমেন্ট করা যাবে। আর স্টোরিটি প্রোফাইলে হাইলাইট হিসেবে সেভ করা থাকলে কমেন্ট থেকে যাবে।

এ ছাড়া পোস্ট করার আগে বিভিন্ন ফিল্টার, টেক্সট, স্টিকার ইত্যাদি যোগ করার সুযোগ আগের মতোই থাকবে। ইনস্টাগ্রামের এসব নতুন আপডেট ব্যবহারকারীদের কন্টেন্ট তৈরি এবং শেয়ারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬