নেত্রকোনায় লরি চাপায় নিহত স্কুল ছাত্র রাব্বি

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বেপরোয়া গতির লরির চাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে এনামুল নামে আরেক কিশোর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। এ ঘটনায় লরিচালক আল আমিনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হয়। আর এনামুলের পা ভেঙে যায়। ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬
সংসদে মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জামায়াত এমপির,…
  • ২৩ জুন ২০২৬
গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬