দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে, ভয়ঙ্কর রোগাক্রান্ত হচ্ছেন না তো?

২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
অনেকে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন

অনেকে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন © ইন্টারনেট

অফিসে কিংবা বাসায় ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন? আপনি হয়তো অজান্তেই ভয়ংকর এ রোগের শিকার। কোন রোগ? তা হলো স্মৃতিভ্রংশ। এক সমীক্ষা বলছে, যাঁরা দীর্ঘক্ষণ টিভির সামনে, ডেস্কে বা কম্পিউটারের সামনে কাজ করেন তাঁদের, দ্রুত স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

বায়োলজিক্যাল সায়েন্সেস’র অধ্যাপক ডেভিড রাইচলেনের নেতৃত্বে এ সমীক্ষাটি হয়েছে। 'জামা' নামের এক জার্নালে এটি প্রকাশিত হয়েছে। অনেকের এমন মনে হতে পারে, এক টানা না বসে যদি মাঝে-মাঝে উঠে টানা সময়টা ছোট করা যায়। স্টাডি বলছে, তাতেও কিছু হওয়ার নয়। কেননা, বসে স্থিরভাবে কোনও কিছু দীর্ঘদিন ধরে করে গেলে ডিমেনশিয়া আসতে বাধ্য। সেটি কম বা বেশি। 

আরো পড়ুন: ক্যাম্পাস লাইফে প্রেমে বিচ্ছেদ হলে নিজেকে সামলাবেন যেভাবে

দীর্ঘক্ষণ টিভি দেখা, কম্পিউটারে কাজ করা, বই পড়া, কোনও পেপারওয়ার্ক করা, হোমওয়ার্ক করা, এমনকি বাসে বা ট্রেন জার্নি করাও এর মধ্যে পড়ে। তবে ঘুমের মধ্যে পড়ে না। 

সে হিসাব দেখতে গেলে এটা লাইফস্টাইলঘটিত রোগই। ফলে, এটা এড়াবার একটাই রাস্তা। ফিজিক্যাল এক্সারসাইজ। নিয়মিত শরীরচর্চা করলে বা বডি মুভমেন্ট করলে এর হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে জানানো হয়েছে। খবর: জি নিউজ।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬