চায়ের সাথে খাওয়া উচিত নয় যেসব খাবার

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

বাঙালির নিত্যদিনের সাথে জড়িয়ে থাকা অন্যতম জনপ্রিয় একটি পানীয় হলো চা। অনেকেই আছেন যারা এক কাপ চায়ে চুমুক না দিলে আলসেমি কাটে না। কিছু খাবার রয়েছে মুখরোচক এই পানীয়টির সঙ্গে না খাওয়াই ভালো। এতে শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে। দেখা দিতে পারে বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যা। চলুন জেনে নিই চায়ের সঙ্গে টা হিসেবে কোন খাবারগুলো রাখবেন না- 

ঠান্ডা পানীয়
চা পানের আগে বা পরে ঠান্ডা কোনো পানীয় না খাওয়াই ভাল। গরম চা খাওয়ার পরেই ঠান্ডা কোনো পানীয় খেলে পেটের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। যার ফলে বদহজম বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে।

কাঁচা খাবার
অনেকেই চায়ের সঙ্গে রাখেন ভুট্টা, সালাদ, অঙ্কুরিত ছোলার মতো কিছু কাঁচা খাবার। এই অভ্যাস শরীরের জন্য একদমই ভালো হয়। চায়ের সঙ্গে কাঁচা খাবার খেলে পেটের নানা গণ্ডগোল দেখা দিতে পারে।

ময়দার তৈরি খাবার
চায়ের সঙ্গে সবচেয়ে বেশি খাওয়া হয় বিস্কুট। ময়দার তৈরি এই খাবারটি খাওয়ার চল বেশ পুরনো। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, চায়ের সঙ্গে বিস্কুটসহ ময়দার তৈরি যেকোনো খাবারই না খাওয়া ভালো। এতে হজমজনিত নানা সমস্যা দেখা দেয়।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬