সমুদ্রে ভাসতে থাকা ভারতীয় জেলেকে উদ্ধারের ঘটনাটি ৫ বছর আগের

১৩ জুলাই ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাস

ভারতীয় জেলে রবীন্দ্রনাথ দাস © সংগৃহীত

রবীন্দ্রনাথ দাস নামে ভারতীয় জেলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জেলেটি প্রায় পাঁচদিন সমুদ্রে ভেসে ছিল। পরে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজের নাবিকরা কক্সবাজারের কুতুবদিয়া থেকে তাকে উদ্ধার করে বলে ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে। 

আজ শনিবার (১৩ জুলাই) বিমান কুমার আচার্য্য নামক একটি ফেসবুক আইডি থেকে এ ছবিটি পোস্ট করা হয়। এরপর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করার ১৩ ঘণ্টার মধ্যে ৬৯ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। আর পোস্টটিতে কমেন্ট করেছেন ৪ হাজার ফেসবুক ব্যবহারকারী।

ভাইরাল হওয়া ঘটনা ও ছবিটি কোন সময়কার তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। দ্যা ডেইলি ক্যাম্পাসের ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, ভারতীয় জেলের সমুদ্রে ভেসে থাকার ঘটনাটি ২০১৯ সালের জুলাই মাসের। পাঁচদিন নয়; সমুদ্রে টানা সাতদিন ভেসে ছিলেন এই জেলে। 

জানা গেছে, ২০১৯ সালের ১০ জুলাই বেলা ১১টার দিকে এমভি জাওয়াদের কুতুবদিয়া অবস্থান করার সময় জাহাজের টিম সদস্যরা একটি লোককে সাগরে ভেসে থাকতে দেখে জাহাজের মাস্টারকে জানান। তিনি সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বাংলাদেশ নেভি এবং পোর্টকে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানান। তবে খারাপ আবহাওয়ার কারণে নেভি ও কোস্টগার্ড সদস্যরা দ্রুত আসতে পারবে না বলে জানায়।

এ অবস্থায় এমভি জাওয়াদের নাবিকরাই ওই ব্যক্তিকে উদ্ধারের সিদ্ধান্ত নেন। মাস্টার তাঁর টিমকে খুব দ্রুত লাইফ জ্যাকেট, বয়া সাগরে নিক্ষেপ করতে বলেন এবং ভেসে থাকা লোকটিকে চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হয় টিম। এরপর তাঁকে জাহাজে তোলেন।

এ সময় লোকটিকে মুমূর্ষু ও আতঙ্কিত দেখাচ্ছিল। মাস্টার ও তাঁর উদ্ধার হওয়া ব্যক্তিকে জাহাজে থাকা চিকিৎসক দিয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাঁকে পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় পোশাক দেন জাওয়াদের নাবিকরা।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উদ্ধার হওয়া লোকটি জানান, তিনি জন্মসূত্রে একজন ভারতীয় নাগরিক। পেশায় জেলে। তাঁর নাম রবীন্দ্রনাথ দাস (কানু দাস), বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারতের গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। খারাপ আবহাওয়ার কারণে ভারত সাগরের উপকূলে এক সপ্তাহ আগে তাঁর মাছ ধরার ট্রলারটি ১০ জন সঙ্গীসহ সাগরে ডুবে যায়। ডুবে যাওয়ার এক সপ্তাহ ধরে তিনি সাগরেই ভাসছিলেন এবং ভাসতে ভাসতে বাংলাদেশ সীমানা কুতুবদিয়া অংশে ঢুকে পড়েন।

এ সংক্রান্ত ২০১৯ সালের গণমাধ্যমের কিছু প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।

 
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬