ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহবান

১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৮ AM
লোগো

লোগো © টিডিসি ফটো

‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসির একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। বুধবার (১২ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরাজিত মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার করছে। জনগণকে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রী মহল এসব বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে।

ডিএমপি জানায়, এ ধরনের হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬