গাজায় পৌঁছাননি শহিদুল আলম, ভাইরাল ছবিটি এআই তৈরি

০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৭ AM
ভাইরাল হওয়া ছবি

ভাইরাল হওয়া ছবি © টিডিসি সম্পাদিত

গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে একটি জাহাজে গাজার উদ্দেশে যাত্রা করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে গাজায় তার পৌঁছানোর যে দাবি করা হচ্ছে, সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার টিম।

ছবিতে দেখা যায়, শহিদুল আলম ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের সামনে শিশুদের খাবার ও পানি বিতরণ করছেন। দাবি করা হয়, তিনি গাজায় পৌঁছে ত্রাণ বিতরণ করছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং এটি বাস্তব কোনো ঘটনার প্রতিচ্ছবি নয়।

আরও পড়ুন: ‘ব্যক্তিগত’ কাজে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গেলেন পবিপ্রবি কর্মকর্তা

রিউমার টিম জানায়, শহিদুল আলম যাত্রাপথে থাকা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ‘কনশানস’ নামের জাহাজে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৩ অক্টোবর, বিকেল ৪টা ০১ মিনিট), জাহাজটি গাজায় পৌঁছায়নি এবং এখনও সমুদ্রপথেই রয়েছে। এমনটি দেখা গেছে ফ্লোটিলা কোয়ালিশনের ইউটিউব লাইভ স্ট্রিমে।

এছাড়া শহিদুল আলম নিজেও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে যাত্রাপথের বিভিন্ন মুহূর্ত নিয়মিতভাবে শেয়ার করছেন। তবে কোথাও তিনি গাজায় পৌঁছানোর কিংবা ত্রাণ বিতরণের কোনো তথ্য প্রকাশ করেননি।

বিশ্বজুড়ে চলমান এই মানবিক মিশনকে ঘিরে ব্যাপক নজরদারি ও মিডিয়া মনোযোগ রয়েছে। শহিদুল আলম যদি গাজায় পৌঁছতেন এবং ত্রাণ বিতরণ করতেন, তবে তার দৃশ্যপট আন্তর্জাতিক গণমাধ্যমে নিশ্চিতভাবে উঠে আসতো। কিন্তু এই ধরনের কোনো প্রতিবেদন এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানায় রিউমার স্ক্যানার টিম।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬