চোখের পলকে ছবি তৈরি করে দিচ্ছে এআই, ফটোশপ কি হারিয়ে যাবে?

০২ অক্টোবর ২০২৫, ১১:২৩ AM
ফটোশপের অনেক কাজ এখন সহজেই করে দিচ্ছে এআই

ফটোশপের অনেক কাজ এখন সহজেই করে দিচ্ছে এআই © টিডিসি সম্পাদিত

সর্বত্র এখন কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর জয়জয়কার। অনেক কঠিন কাজও এখন এ প্রযুক্তি করে দিচ্ছে চোখের পলকে। এতে অনেক কিছু হারিয়েও যেতে বসেছে। তার মধ্যে একটি ফটোশপের? আগামী দিনে কৃত্রিম মেধা বা এআই দিয়েই তৈরি হতে পেরে সব ছবি? মার্কিন টেক জায়ান্ট সংস্থা গুগ্‌ল বাজারে ‘ন্যানো বানানা’ নামের প্রযুক্তি নিয়ে আসার পর এ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

চোখের নিমেষে দুর্দান্ত প্রতিচ্ছবি তৈরি করে দিচ্ছে সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে অনেকেই বলতে শুরু করেছেন, এ বার কালের গর্ভে হারিয়ে যাওয়ার সময় এসেছে ফটোশপের। ঠিক যেমন করে স্মার্টফোন আসায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে অ্যালার্ম ঘড়ি, ক্যালকুলেটর বা ফ্যাক্স মেশিন। মার্কিন টেক জায়ান্ট গুগ্‌লের এআই ফিচারটির নাম ‘জেমিনি এআই’। এরই ছবি নির্মাণকারী টুলের নাম ‘ন্যানো বানানা’। 

সংশ্লিষ্ট প্রযুক্তিটি এখনই ফটোশপের মতো শক্তিশালী সফওয়্যারকে পুরোপুরি বাতিলের পথ দেখাবে কি না, তা নিয়ে গ্যাজেট বিশ্লেষকদের মনে বেশ সন্দেহ রয়েছে। এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন তাঁরা।

কৃত্রিম মেধা ব্যবহার করে ছবি বা ভিডিও তৈরি করা কিন্তু সাম্প্রতিক অতীতে শুরু হয়েছে, এমনটা নয়। যদিও সেগুলির সঙ্গে ‘ন্যানো বানানা’র পার্থক্য আছে। এত দিন ছবি নির্মাণের ক্ষেত্রে কোনও ব্যক্তির হুবহু প্রতিবিম্ব তৈরি করতে পারত না এআই। সামান্য হলেও কিছুটা পাল্টে দিত সে। একই ছবিকে বার বার নির্মাণ করলে এক সময় মূল প্রতিবিম্বের চেয়ে অনেকটাই পৃথক হতো কৃত্রিম মেধার সৃষ্টি।

আরও পড়ুন: সন্তানের নাম রাখার পারিশ্রমিক ৩৬ লাখ, সিরিয়ালে থাকেন বাবা-মা

বিশেষজ্ঞরা বলছেন, এখানেই অন্য এআই টুলগুলোর চেয়ে আলাদা ‘ন্যানো বানানা’। কোনও ব্যক্তির ছবি থেকে হুবহু একই রকমের প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে এআই। তবে খুঁটিয়ে লক্ষ্য করলে সেখানেও কিছু ভুল খুঁজে পাবেন গ্রাহক। সেগুলো মেরামত করতে ফটোশপের প্রয়োজন হবে। তবে যেভাবে প্রযুক্তি দিন দিন এগোচ্ছে, তাতে সত্যিই কত দিন ফটোশপের দরকার পড়বে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। খবর: আনন্দবাজার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬