আটক ৪ পলিটেকনিক শিক্ষার্থী কারাগারে

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪ PM
বিক্ষোভ থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে

বিক্ষোভ থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে © ফাইল ফটো

রাজধানীর শাহবাগের বিক্ষোভ থেকে আটক ৪ পলিটেকনিক শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া চারজন হলেন- মেহেদী হাসান রিমন (২০), নাওয়াহির আলম দিহান (২০), শহিদুল ইসলাম সোহেল (১৮) ও মো. হিমেল উদ্দিন (২২)। এছাড়া জান্নাতুল ফেরদৌস (২২) নামে একজনকে জামিন দেন একই আদালত।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ।

তিনি জানান, ৫ জনের পক্ষেই জামিন আবেদন করা হয়েছিল। নারী হিসেবে আদালত একজনকে জামিন দিয়েছেন। বাকি চারজনের জামিন আবেদন শুনানির জন্য আগামী মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দিন রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগে বলা হয়, গত রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেড় থেকে দুইশত জন পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা বন্ধ করে বসে যায়। তারা এ সময় উস্কানিমূলক স্লোগান, পুলিশের কাজে বাধাদান, লাঠিসোটা দিয়ে আক্রমণসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এর মাধ্যমে তারা ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার অপরাধ করে। পরে পুলিশ যান চলাচল নিশ্চিত করতে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ৫ জনকে সোমবার আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিন।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950