৬ মাসেও মেলেনি এমপিওভুক্তির অনুমোদন, চরম আর্থিক সংকটে চার কর্মচারী

০৫ মে ২০২৬, ০৭:০৬ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাহার উদ্দিন হাওলাদার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারজন কর্মচারী ছয় মাস ধরে এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছেন। এমপিওভুক্ত হতে না পারায় তারা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ অক্টোবর কলেজটির চারজন কর্মচারীর এমপিওভুক্তির ফাইল বরিশাল আঞ্চলিক কার্যালয় থেকে অনুমোদন হয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। কিন্তু এরপর দীর্ঘ ছয় মাস পার হলেও তারা এখনো এমপিওভুক্ত হতে পারেননি।

এমপিওভুক্তির অপেক্ষায় থাকা কর্মচারীরা হলেন- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান, নৈশ প্রহরী নাইম হাওলাদার এবং পরিচ্ছন্নতা কর্মী মো. রাজিব খানসহ আরও একজন কর্মচারী। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তাদের পরিবার নিয়ে নানাবিধ কষ্টে দিন কাটছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, এমপিওভুক্ত না হওয়ায় তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে সংসার চালানো, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন খরচ মেটানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অনেকেই ধার-দেনা করে জীবনযাপন করছেন।

এ বিষয়ে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান বলেন, ‘চারজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়টি নিয়ে আমরা একাধিকবার অধিদপ্তরে যোগাযোগ করেছি। তারা প্রতিবারই জানিয়েছে, প্রক্রিয়াটি চলমান রয়েছে। কিন্তু এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’

জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কী কারণে এমন বিলম্ব হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।’

এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9