চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে কারিগরি শিক্ষার প্রসারে আউটরিচ ক্যাম্পেইন

১১ নভেম্বর ২০২৫, ১০:৩৫ PM
আউটরিচ ক্যাম্পেইন

আউটরিচ ক্যাম্পেইন © টিডিসি ফটো

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’- এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসার ও ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন এসময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আউটরিচ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬
কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬