কারিগরির দক্ষতামান কোর্সে ভর্তি রেজিস্ট্রেশনের সময়সূচি প্রকাশ

০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ জন্য শিক্ষার্থীদের ফিসহ অন্যান্য খাতে ৪৫০ টাকা দিতে হবে। বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর, ২০২৫ (৬ মাস) শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী জুলাই-ডিসেম্বর, ২০২৫ (৬ মাস) মেয়াদী কোর্সের ডাটা এন্ট্রি চলবে ৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। পেমেন্ট ও রেজিস্ট্রেশনও এক সময়ে চলবে। ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হবে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। 

আরও পড়ুন: অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া হবে যেভাবে, নিয়মাবলি প্রকাশ করল বোর্ড

রেজিস্ট্রেশন কার্ড এ-ফোর সাইজ (১০০ জিএসএম) অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে। এ কাজে রেজিস্ট্রেশন ফি ৫০, পরীক্ষার ফি ৩০০ ও সনদপত্র ফি ১০০ টাকাসহ মোট ৪৫০ টাকা প্রত্যেক শিক্ষার্থীকে দিতে হবে। 

ভর্তির ন্যূনতম যোগ্যতা: কোনো অনুমোদিত বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান হতে কমপক্ষে অষ্টম শ্রেণি, জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি ট্রেডে আসন সংখ্যা হবে ৫০ জন। এর মধ্যে মূল আসন ৪০ জন এবং ড্রপআউট ১০ জন। 

প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ৫ জনের কম হলে সে তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ই-সেবা bteb.gov.bd প্ল্যাটফর্মে গিয়ে প্রতিষ্ঠান লগইন অথবা btebesheba.gov.bd এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬