অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়া হবে যেভাবে, নিয়মাবলি প্রকাশ করল বোর্ড

০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ AM
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২৫ সালের অষ্টম শ্রেণির (জুনিয়র বৃত্তি) পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মাবলি প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ডে। পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ, ফরম পূরণ, ফি জমাদান ও পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজনসহ বিস্তারিত নির্দেশনা একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের জন্য নীতিমালার আলোকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবরের মধ্যে বিদ্যালয়গুলোকে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করতে হবে। ১৩ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনে ফরম পূরণ।

পরীক্ষার ফি বাবদ প্রতি শিক্ষার্থীকে ৪০০ টাকা দিতে হবে, যা অনলাইনে অথবা সোনালী সেবার মাধ্যমে ১৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের পর পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হলে প্রতিটি শিক্ষার্থীর জন্য ২০০ টাকা কেন্দ্র ফি কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে।

এবার বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পরীক্ষা গ্রহণের সুযোগ থাকবে। তবে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের তথ্যসহ তালিকা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা না দিলে ওই প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া যাবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে প্রতিষ্ঠান প্রধানকেই দায় নিতে হবে।

কোনো অবস্থাতেই একটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে না। তবে বাবা-মা বা অভিভাবকের বদলিজনিত কারণে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিবর্তন করলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

পরীক্ষাটি ৫টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ এর নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। ফরমপূরণ স্থগিত বা সময় বাড়ানো ব্যাপারে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে।

জাকাতের টাকায় উন্নয়ন করেছে ডাকসু, দৃঢ় বিশ্বাস হামিমের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9