ঢাকা পলিটেকনিকে ছাত্র সংসদ সচল করার দাবি ছাত্রশিবিরের

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ PM
অধ্যক্ষ সাহেলা পারভীনকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রশিবির নেতারা

অধ্যক্ষ সাহেলা পারভীনকে স্মারকলিপি দিচ্ছেন ছাত্রশিবির নেতারা © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ (ঢাপসু) সচল করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধ্যক্ষ সাহেলা পারভীন বরবার তিন দফা দাবিতে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে ঢাপসু নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থাইদের আবাসন সমস্যার সমাধান ও পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবির সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত জানান, ৩ দফা দাবি জানিয়ে অধ্যক্ষের নিকট স্মারকলিপি জমা দিয়েছি। পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান, পরিবহন ব্যবস্থা চালু এবং ঢাপসু সচল করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রশিবির সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত ও সেক্রেটারি আইমেন হোসাইনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬