বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটকে অযৌক্তিক দাবি, সারা দেশে বিক্ষোভ কারিগরি শিক্ষার্থীদের

১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘অযৌক্তিক’ রিটে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। এসময় দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তারা।

এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এ বিক্ষোভ কর্মসূচির পালন করেন। এছাড়াও দেশের বিভিন্ন পলিটেকনিকে এ কর্মসূচির পালন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১০ম গ্রেড উপ সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একটি বিশেষায়িত পদ। এটা কোনো কোটা নয়! এটা আমাদের অধিকার! আর এই অধিকারের প্রশ্নে কোনো আপস নয়। ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা এবং অযৌক্তিক রিটের কারণে গোটা প্রকৌশল সেক্টর আজ হুমকির মুখে।

তিনি আরও বলেন, হয় দেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে সবগুলোকে পলিটেকনিক করা হোক; না হয় সব পলিটেকনিক বন্ধ করে দেয়া হোক। শুধু শুধু বিএসসি পড়িয়ে রাষ্ট্রের অর্থ নষ্ট করার কোনো মানেই হয় না। দেশের টাকা নষ্ট করে তারা এখন দ্বিতীয় শ্রেণি পদমর্যাদার উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতে চায়, যা খুবই লজ্জাজনক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করছি, বিষয়টি দ্রুত সমাধান করার জন্যে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬