ছয় দাবিতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তায় অবস্থান

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ PM
রাজধানীর সাতরাস্তা এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর সাতরাস্তা এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। পরে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। ছয় দফা দাবি আদায়ে সব পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের জন্য বিক্ষোভের সময় পরিবর্তন জামায়াতের

সংবাদ সম্মেলনের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন।

ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9