প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে আগ্রহী শিক্ষকদের আবেদন আহ্বান কারিগরি বোর্ডের

২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকগণের নিকট থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুমোদিত নির্দেশিকা অনুযায়ী গুগল ফরমের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আবেদন আহ্বান করেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত "বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪" অনুসারে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য শিক্ষকগণের মধ্য থেকে প্রণয়নকারী ও মডারেটর মনোনীত করা হবে।

এ উদ্দেশ্যে আগ্রহী শিক্ষকগণকে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ মে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ই-মেইল বা হার্ডকপি প্রেরণের প্রয়োজন নেই।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950