কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু ২৫ এপ্রিল

০৯ এপ্রিল ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল দেশের আট বিভাগের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে এ শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে।

এই শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য হলো- ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর জানিয়েছে, কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হবে।  

কারিগরি শিক্ষা অধিদপ্তর এ শিক্ষা সপ্তাহ পালনে ২৫ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিনে ঢাকার মহিলা পলিটেকনিক থেকে র‍্যালি শুরু হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।

এরপরে দ্বিতীয় দিনে মাতৃভাষা ইনস্টিটিউটেই সেমিনার করা হবে। তৃতীয় দিনে আরো একটি সেমিনার হবে। চতুর্থ দিনে স্কিলস কম্পিটিশন-এর জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের উদ্ভাবনী প্রদর্শনী করা হবে। 

শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ও স্কিলস কম্পিটিশনে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।  

ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগ…
  • ৩১ জুলাই ২০২৬
ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
  • ৩১ জুলাই ২০২৬
গণিতের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ববি শ…
  • ৩১ জুলাই ২০২৬