স্মার্টফোনে নিজ থেকেই ডাউনলোড হয় অ্যাপ, বন্ধ করবেন যেভাবে

০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ AM
মোবাইল ফোনের অ্যাপ

মোবাইল ফোনের অ্যাপ © সংগৃহীত

আমরা নিজেদের প্রয়োজনে স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করি। আবার অনেক সময় নানা অদরকারি অ্যাপও ডাউনলোড হয়ে যায়, যা পরবর্তীতে আর ওপেনও করা হয় না। এগুলো ফোনে জায়গা দখল করে সেভাবেই থেকে যায়। ফলে বেড়ে যায় নানা ধরনের ভাইরাস আক্রমণের শঙ্কা।

অনেক সময় দেখা যায়, নিজে থেকেই অনেক অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে। যে কোনো অ্যাপকে ডাউনলোড হওয়ার পারমিশন দিয়ে রাখা বিপজ্জনক হতে পারে। এজন্য আগে থেকেই ফোনের এই অপশনটি বন্ধ রাখতে হবে।

এজন্য করণীয় হলো, ডিভাইসে সেটিংস অপশনে ট্যাপ করতে হবে। অ্যাপ বিকল্পে ট্যাপ করতে হবে। যে অ্যাপটি আপনি পরিবর্তন করা প্রয়োজন, তাতে ট্যাপ করতে হবে। অ্যাপটি খুঁজে না পেলে, সমস্ত অ্যাপ দেখুন বিকল্পে ট্যাপ করে, তারপর অ্যাপটি বেছে নিতে হবে। অনুমতি বিকল্পে ট্যাপ করে কোনো অ্যাপকে অনুমতি দেওয়া বা বাতিল করা যাবে সেখান থেকে।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে দেখা যাবে না ব্যবহারকারীর নম্বর, বাড়ানো হচ্ছে সুরক্ষা

লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোন সংক্রান্ত অনুমতির জন্য, উল্লেখ করা এ বিষয়গুলোর মধ্যে থেকে বেছে নেওয়া যাবে। অ্যাপ সে অনুমতি মেনেই অ্যাকশন নেবে। এমনকি আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন না, তখনও।

রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950