ছাত্রদলের ওপর হামলা: ঢাবি ভিসির কাছে সাদা দলের ৫ দাবি

৩০ মে ২০২২, ০৬:৫৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তিসহ উপাচার্যের কাছে ৫ দফা দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ সোমবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন সাদা দলের নেতারা। বিকেল ৪টায় স্যার পি জে হার্টগ ইন্টারন্যশনাল হলে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উপাচার্যের সঙ্গে আমরা সাদা দলের কেন্দ্রীয় কমিটি, বর্তমান ও সাবেক সিনেট সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করি। এ সময় ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সকল দল-মতের ছাত্র-ছাত্রীদের জন্য সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ৫টি দাবি পেশ করি। এরপর উপাচার্য আমাদের আশ্বস্ত করেন।

সাদা দলের পক্ষ থেকে পেশ করা দাবিগুলো হলো, ক্যাম্পাসে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা; দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়া/প্রত্যাহার করা; বিগত কয়েক দিনে যেসব ছাত্র-ছাত্রী ও নেতৃবৃন্দ আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের প্রতি সমভাবে সংবেদনশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয়ে অবাধ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা গ্রহণ করা।

অধ্যাপক লুৎফর বলেন, দাবি কোনটা মানা হবে আর কোনটা হবে না আমরা সেটা জানি। তবে আগামী বুধবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে আমরা মানববন্ধন করব। মানববন্ধনটি অপরাজেয় বাংলার সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক ড. ইয়ারুল কবীর, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী ও এম এ কাউসার।

‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9