এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস দাবি

২৬ জুন ২০২১, ০৪:৩৭ PM
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি

এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি © লোগো

আসন্ন ঈদুল আজহা হতে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস বা উৎসব ভাতা দিতে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে।

আজ শনিবার (২৬ জুন) এক ভার্চুয়াল মিটিংয়ে এ দাবি জানায় এমপিওভুক্ত ১০টি শিক্ষক সংগঠনের জোট ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’।

কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এই মিটিং হয়। মিটিং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক সমিতি এবং বঞ্চিত শিক্ষক সমাজ। সভায় সরকার আরোপিত কঠোর লকডাউনের কারণে দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬