বদলি নীতিমালার ৬ অসঙ্গতি জানিয়ে যে দাবি জানাল সর্বজনীন বদলি ফোরাম

২৯ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ

সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার ৬টি অসঙ্গতি তুলে ধরেছেন সর্বজনীন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের বদলির আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের বদলি চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইনুদ্দিন, মো. জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মোঃ শামীম আহমেদ, মো: রবিউল ইসলাম, মোঃ তোফায়েল সরকার, শিশির কুমার নন্দী, সোলেমান হোসেন, দীপক কুমার রায়, আব্দুর রহমান বাহার, রবিউল ইসলাম, সোহেলী দাস, সাবরিনা সিদ্দিকা, আবুল কালাম, দিদার হোসেনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে বদলির নীতিমালা অসঙ্গতির ক্ষেত্রে সংগঠনটি জানিয়েছে, বদলি নীতিমালায় সমস্তরের কথা বলা হয়েছে। এই শর্তের কারণে হাজার হাজার বদলি প্রত্যাশী শিক্ষক বদলির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, বদলি আবেদন করতে পারছেন না। বর্তমানে বদলির যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামীতে বদলি শুরু হওয়ার আগে সমস্তরের সিস্টেম বাতিল করে সমস্তরের প্রতিষ্ঠানের পরিবর্তে সমপদে বদলির সুযোগ দিতে হবে। সমপদে যেহেতু বেতন ভাতার কোন পার্থক্য নেই সেহেতু আমরা অবশ্যই সমস্তরের এই পদ্ধতি বাতিল চাই।

তারা জানান, মাত্র তিনটি প্রতিষ্ঠানে বদলির আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আমাদের দাবি হলো- তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগের পরিবর্তে আবেদন প্রক্রিয়াটি উন্মুক্ত করতে হবে এবং ইয়েস অপশন চালু করতে হবে।

বদলির দাবিটি জোরালো হয়েছিল শুধুমাত্র দূরে চাকরি করার কারণে। তাই দূরত্বের ভিত্তিতে বদলির ব্যবস্থা করতে হবে।

স্বামী-স্ত্রী নিজ জেলা ব্যতীত ভিন্ন কোন একই জায়গায় চাকরি করলে তাদেরকে নিজ জেলায় বদলির সুযোগ দিতে হবে।

বদলি নীতিমালায় নিজ জেলা এবং উপজেলায় দূরে চাকরিরত শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়নি। চলমান বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশ্যই নিজ জেলা এবং উপজেলার মধ্যে দূরে চাকরিরত শিক্ষকদেরকে বদলির সুযোগ দিতে হবে।

বদলির শেষ অসঙ্গতি হিসেবে সংগঠনটি জানায়, মাদ্রাসার শিক্ষকদের ম্যানুয়ালি বদলি শুরু হচ্ছে। কিন্তু সেখানে উভয় প্রতিষ্ঠানের সম্মতির কথা বলা হচ্ছে। এটি একটি জটিল প্রক্রিয়া। এই বিষয়টির সমাধান করতে হবে। ম্যানুয়ালি বদলির জন্য শূন্য পদের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা বেশ আগের। তাই বদলি প্রত্যাশী শিক্ষকরা শূন্য পদ না পেয়ে হতাশায় আছেন। এই হতাশা কাটাতে বর্তমান যে শুনে পদ আছে সেই শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কারিগরি শিক্ষকদের বদলির অগ্রগতিতে সন্তুষ্ট নন শিক্ষকরা। অতি দ্রুত কারিগরি শিক্ষকদেরও বদলির ব্যবস্থা করতে হবে। স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানদের মত মাদ্রাসার প্রধান, সহকারী প্রধানদেরকেও বদলির আওতায় আনতে হবে।

জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
এটা কিসের সরকারি হাসপাতাল—স্বাস্থ্যমন্ত্রীর সামনে নারীর ক্ষ…
  • ২৯ আগস্ট ২০২৬
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে: প্রতি…
  • ২৯ আগস্ট ২০২৬
‘আমি নিজেই মদ খেয়েছি, কেউ তো খাওয়ায় দেয় নাই’, ভিন্ন তথ্য দি…
  • ২৯ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৫ সেপ্টেম্বর …
  • ২৯ আগস্ট ২০২৬
নতুন আইফোন কবে আসবে জানাল অ্যাপল
  • ২৯ আগস্ট ২০২৬