এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা সহকারী শিক্ষকদের

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ PM
কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা © সংগৃহীত

এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সোমবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সোমবার যথারীতি পূর্বের ন্যায় পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ-এর আহবানে গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির আজ ৩য় দিনের মতো সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত পরীক্ষাবর্জন ও কর্মবিরতী পালন করায় প্রাথমিকের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) সোমবার যথারীতি পূর্বের ন্যায় পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

৩ দফা দাবিগুলো হলো-সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান; 
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence