এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকদের অবস্থান

০৫ নভেম্বর ২০২৫, ০২:১৮ PM
 ননএমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ননএমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচি চালাচ্ছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। 

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জাতি গঠনে অবদান রাখছি। কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ দেখার নেই।

সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা সরকারের সকল শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে। ভালো ফলাফল আমরা জাতিকে উপহার দিচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দিকে সরকারের কোনো নজর নেই। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের আর কোনো খবর নেই।

তিনি আরও বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবিপূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় করেই ছাড়ব। 

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9