স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান

২২ অক্টোবর ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:১৭ PM
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা © টিডিসি ফটো

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষকরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার’, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’।

অবস্থানকারীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে সামান্য সম্মানী পাওয়া যায়, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় বারবার বঞ্চিত হচ্ছেন।

শিক্ষকরা আরও বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদি এবারও জাতীয়করণের ঘোষণা না আসে, তারা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করবেন।

অবস্থানকারীরা জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি দ্রুত নিশ্চিত করার দাবি জানান, যাতে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পান এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় ঘটানো যায়। তারা জানান, সরকার যদি দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নেন, তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9