দীর্ঘ কর্মবিরতির পর আজ ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা

২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯ AM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন © ফাইল ফটো

অবশেষে টানা আট দিন কর্মবিরতির পর আজ বুধবার (২২ অক্টোবর) ক্লাসে ফিরছেন সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ভাতা আংশিক বৃদ্ধির বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

জাতীয়করণ প্রত্যাশী এমপিও শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরে যাব।

তিনি আরও বলেন, আন্দোলনের কারণে ক্লাসে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার অতিরিক্ত ক্লাস নেবেন শিক্ষকরা। আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই ঝুঁকে থাকে। যৌক্তিক আন্দোলনের কারণে কয়েকদিন পাঠদান ব্যাহত হয়েছে, তাই সেই ক্ষতি আমরা নিজেরা পুষিয়ে নেব।

এর আগে, গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা কর্মসূচি চালিয়ে আসছিলেন শিক্ষকরা। 

এদিকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence