শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজই

২১ অক্টোবর ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ PM
শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজই

শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজই © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন আজই (মঙ্গলবার) জারি করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি অর্থ বছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭  শতাংশ বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

এদিকে ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

গতকাল সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করা হবে। যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘অনশনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদি এই অনশন চলাকালীন কোনো প্রাণহানি ঘটে, তার দায়ভার শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে।’

এর আগে সোমবার শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা যথেষ্ট নয়। বিষয়টি সরকারকে বিশেষভাবে বিবেচনা করতে হবে।’

শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন।

গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬