শিক্ষকদের অনশনে দুইজন অসুস্থ, হাসপাতালে ভর্তি

১৮ অক্টোবর ২০২৫, ০৬:৩২ PM
অসুস্থ দুই শিক্ষক-কর্মচারী

অসুস্থ দুই শিক্ষক-কর্মচারী © সংগৃহীত

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে অনশন অসুস্থ হয়ে পগেছেন দুইজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) তারা অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

অসুস্থ হওয়া দুই শিক্ষক-কর্মচারী হলেন- হাবিবুর রহমান ও ঝর্ণা। এদের মধ্যে হাবিবুর রহমান বরগুনার একটি প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী। আর ঝর্ণা সহকারী শিক্ষক। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিয়ষটি নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহবায়ক মো. আবুল বাশার বলেন, ‘তিন দফা দাবিতে আন্দোলনরত দুই সহযোদ্ধা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা। এরপর ১৭ অক্টোবর থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আজ শনিবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬