দাবি আদায়ে শহীদ মিনারে অভিনব প্রতিবাদ শিক্ষকের

১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ PM
চুল কামিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এক শিক্ষক

চুল কামিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এক শিক্ষক © টিডিসি সম্পাদিত

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে গত ৭দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে অনড় এই শিক্ষকরা শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কালো পতাকা মিছিল করেছেন। 

এদিকে আদায় না হওয়ায় ভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন এক শিক্ষক। প্রতিবাদ হিসেবে তিনি তার মাথার চুল কেটে ফেলেছেন। সরকার শিক্ষকদের দাবি না মানায় ক্ষোভ প্রকাশের অনন্য উপায় হিসেবে তিনি এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। 

প্রতিবাদ প্রসঙ্গে ওই শিক্ষক বলেন, আমার মনে হয়েছে রাষ্ট্র আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, তাই একটি ভিন্ন রকম প্রতিবাদ হওয়া উচিত। তাই আমি প্রতিবাদের ভাষা হিসেবে  চুল কাটা বেছে নিয়েছি। আমাকে কেউ ফোর্স করেনি বা কেউ প্ররোচিতও করেনি। আমি কারও মতামত নিয়ে এটি করিনি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

উল্লেখ্য, শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।  

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬