লং মার্চ স্থগিত করে অনশন কর্মসূচি, আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন

১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ PM
কর্মসূচি ঘোষণা দেলোয়ার হোসেন আজীজির

কর্মসূচি ঘোষণা দেলোয়ার হোসেন আজীজির © টিডিসি সম্পাদিত

আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছেন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা। কাল দুপুর ২টা থেকে শহীদ মিনারে অনশন শুরু করবেন তারা। রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। এরপরেও সরকার যদি দাবি মেনে না নেন, তাহলে পরবর্তীতে আমরণ অনশনের দিকে যাবেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচি ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুরোধে আজকের মত মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজী ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপনটা এমনভাবে করতে হবে যে এখনই ২০ শতাংশের কথা উল্লেখ থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা তাদের ৫ শতাংশ বাড়ানোর কথা বলেন। এই প্রস্তাব শিক্ষকরা প্রত্যাখ্যান করেন।

বৃহস্পতিবার শিক্ষকরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সভায় বসেন। সভা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলেন, ‘ওনারা আলোচনার নামে আই-ওয়াশ করেছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে বাবা বলে সম্বোধন করেছি। কান্না করেছি। বলেছি, আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করেন। কিন্তু উনি তার বক্তব্যে অনড়। বলেছেন- এর বাইরে তিনি পারবেন না। আমরা বলেছি, এখন ১০ শতাংশ দেবেন, পররবর্তী বাজেটে ১০ শতাংশ দেবেন। পুরো বিষয়টি স্পষ্টভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।’

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তারা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9