ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা আজ

২৮ মে ২০২৬, ১২:৫৬ AM
আন্দোলনরত শিক্ষকরা

আন্দোলনরত শিক্ষকরা © ফাইল ছবি

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং ঈদ বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

গত কয়েকদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। 

আন্দোলনকারী শিক্ষকরা জানান, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা এবং বকেয়া বেতন ছাড়ের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে রোববার দুপুরে এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে মাদরাসাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ঈদ বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাস মতো মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। একই সঙ্গে আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। ঈদের দিন এমপিও ভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন উদ্দেশে পদযাত্রা করব।’

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের
  • ১৬ আগস্ট ২০২৬
অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধা…
  • ১৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage