এমপিওভুক্ত ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে ঈদের দিনেও ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ঢাকায় অবস্থান

২৮ মে ২০২৬, ১০:৩৩ AM
শিক্ষকদের অবস্থান কর্মসূচী

শিক্ষকদের অবস্থান কর্মসূচী © টিডিসি ফটো

এমপিওভুক্ত ও বকেয়া বেতন ছাড়ের দাবিতে দাবিতে ঈদের দিনেও জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচী পালন করছেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান পালন করছেন তারা। 

আন্দোলনকারী শিক্ষকরা জানান, আজ আকস্মিকভাবে তারা এই কর্মসূচিতে বসেননি। গত আট দিন ধরে টানা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে তারা এই ঈদের দিনেও রাজপথে অবস্থান করতে বাধ্য হয়েছেন।

এর আগে গত রবিবার দুপুরে শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় শিক্ষক নেতারা জরুরি বৈঠক করে দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা এবং ‘ঈদ বর্জন’ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

ঈদের দিনেও পরিবার ছেড়ে রাজপথে থাকার কারণ জানতে চাইলে এক শিক্ষক অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন, ‘ঈদ মানেই তো আনন্দ। কিন্তু আমাদের জন্য তো সেই আনন্দ নেই। ঈদুল আজহার সময় প্রতিটা পরিবারের সন্তানরাই আশায় থাকে যে তাদের অভিভাবকেরা কোরবানি করবে, ঈদের আনন্দ করবে। কিন্তু সরকার আমাদের বেতন-ভাতাই দিচ্ছে না। আমরা না পারি সন্তানদের একটা নতুন পোশাক কিনে দিতে, না পারি একটু ভালোমন্দ খাবার খাওয়াতে বা কোরবানি দিতে। আমার মাত্র দুই বছর বয়সী একটি ছেলেসন্তান অসুস্থ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি ছিল। সেই সামর্থ্য নেই যে তাঁর ভালো চিকিৎসা করাব। এই অবস্থায় সন্তান-স্ত্রী, বাবা-মাকে বাড়িতে রেখে যে রাজপথে ঈদ করব—তা কখনো কল্পনাও করিনি। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

আরও পড়ুন: ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা আজ

আরেকজন আন্দোলনকারী শিক্ষক অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ঈদের দিনে কেন এখানে বসে আছেন? আমি আবেগে তাকে জবাব দিতে পারিনি। বাড়িতে মা-বাবা, ছোট ভাই-বোন আর একটা কন্যাসন্তান আছে। বাড়িতে গেলে সন্তান চিন্তা করে আব্বু টাকা-পয়সা নিয়ে আসবে, নতুন কাপড় দেবে। কিন্তু আমরা তো কোনো বেতনই পাই না। তাই সন্তানের কাছে গিয়ে লজ্জা পাওয়ার চেয়ে, এই কষ্ট সহ্য করতে না পেরে এবার সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে না গিয়ে রাজপথেই থাকব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে চাই। আমার বিশ্বাস, আমরা সব প্রোটোকল ভেঙে যদি ওনার সাথে একবার দেখা করে কষ্টের কথাগুলো বলতে পারতাম, উনি একটা ফয়সালা করে দিতেন।’

সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন জানান, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস অনুযায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বহাল থাকবে।

তিনি আরও জানান, যেহেতু ঈদের দিনে প্রধানমন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ দেন, তাই তারা তাদের কষ্টের কথাগুলো সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে আজ ঈদের দিনই এমপিওভুক্তির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9